- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা বৈঠক করেন জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান ও বিশেষ কার্যাদির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্যদের সঙ্গে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
প্রধান উপদেষ্টা গতকাল বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনা করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা গতকাল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তার সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বৈঠক করেন। তার আগের দিন ড. ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, জার্মান মন্ত্রী উলফগ্যাং শ্মিট, যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরো অনেক বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জার্মান মন্ত্রী উলফগ্যাং শ্মিটকে বলেন, ‘আমরা যখন নতুন বাংলাদেশ নিয়ে কথা বলি, তখন পরিষ্কার বাংলাদেশের কথাও বলি।’ সরকারপ্রধান এ বিষয়েও জার্মানির সমর্থন চান এবং জার্মান মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন। জবাবে জার্মান মন্ত্রী বলেন, ‘এপ্রিলে একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস শেখ হাসিনার ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কীভাবে প্রকাশ্যে দিবালোকে ডাকাতি সংঘটিত হয়েছিল তা খতিয়ে দেখার জন্য শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, থিংক ট্যাঙ্ক, সাংবাদিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে পাঠাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজিবিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা অন্বেষণের জন্য ভারত, নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে একটি অর্থনৈতিক প্লাটফর্ম তৈরি করতে চায়। নেপাল বিদ্যুৎ বিক্রি করতে প্রস্তুত এবং বাংলাদেশ একটি ভালো বাজার। এটি প্রচুর কর্মসংস্থান তৈরি করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে।’
প্রধান উপদেষ্টা সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কার্বন রোধ প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার জন্য অনুরোধ জানান। বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনা কাজে লাগাতে সুইজারল্যান্ডকে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম গতকাল ডব্লিউইএফ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আগামী ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেখানে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ড. ইউনূসকে সামিটে অংশ নেয়ার অনুরোধ জানান শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ। বৈঠকে তরুণদের বিশ্বনেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’
- Get link
- X
- Other Apps
Comments

Better Acknowledgement
ReplyDelete